[email protected] | ০১৭১১-৫৩২৮১৫,০১৮১২-১২৭৩৩৩

Freedom Fighter Memorial Municipal High School

মুক্তিযোদ্ধা স্মৃতি পৌর উচ্চ বিদ্যালয়

Code : 6076 | EIIN : 116961

প্রতিষ্ঠাতা পরিচিতি (Founder Profile)

বীরমুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আলহাজ্ব খাজা মহিউদ্দিন
বীরমুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আলহাজ্ব খাজা মহিউদ্দিন

“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ট সহচর ও মুক্তিযোদ্ধা সংগঠক"

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ট সহচর
ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সংগঠক আলহাজ্ব খাজা মহিউদ্দিন ১৯৩৩ সালে নারায়ণগঞ্জ জেলার জল্লার পাড়, পাইকপাড়ার সূফি পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মরহুম শাহ সাদেক আলী সাহেব, মাতার নাম মরহুম তাম্বিয়া খাতুন। স্কুল জীবন থেকেই তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। সেই সময় তিনি ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন।
১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন করতে গিয়ে রাজবন্দী হিসাবে কারাবরণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত কাছের লোক ছিলেন। কারাগারে বঙ্গবন্ধুর পাশে রুমে থেকে তিনি কারাগারে বসে বি.এ পরীক্ষা দিয়ে পাশ করেন। “বঙ্গবন্ধুর লেখা “অসমাপ্ত আত্নজীবনী” ও “কারাগারের রোজনামচা” বইতে বঙ্গবন্ধু নিজে উল্লেখ করেছেন। সেই সময় তিনি ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৬৯ এর গণ আন্দোলন ও ১৯৭১ এর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। স্কুল, কলেজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। ঐতিহ্যবাহী ” মুক্তিযোদ্ধা স্মৃতি পৌর উচ্চ বিদ্যালয়” এর মূল উদ্যোক্তা ও অন্যতম প্রতিষ্ঠাতা। রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের জন্য আমেরিকা, লন্ডন, রাশিয়া ফ্রান্স, ভারত,পাকিস্তান ও কানাডাসহ নানা দেশে ভ্রমণ করেন। ৩৩ বৎসর যাবৎ লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির প্রতিষ্ঠাতা সভাপতি। আইন কলেজের ও প্রতিষ্ঠাতা সম্পাদক।
তিনি অত্যন্ত দক্ষ সংগঠক হিসাবে বঙ্গবন্ধর অত্যন্ত হিসাবে বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহভাজন ছিলেন। তিনি ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফজাল হোসেন
মুক্তিযোদ্ধা স্মৃতি পৌর উচ্চ বিদ্যালয়
“মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাবেক সংসদ সদস্য"

মরহুম বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন
মরহুম আলহাজ্ব আফজাল হোসেন রাজনীতি, সামাজিক, সংস্কৃতি, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে প্রতিটি বলয়ে একজন মহান ব্যক্তিত্বের প্রতিভূ। তিনি ১৯৫৩ সালের ২২ শে জানুয়ারী নারায়ণগঞ্জ জেলার ১নং বাবুরাইল এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।পিতা-মরহুম মুজাফফর আলী(বিশিষ্ট ঠিকাদার),মাতা- মরহুমা সামছুন্নাহার। মরহুম আলহাজ্ব আফজাল হোসেন ছাত্রজীবন থেকে সামাজিক · সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত থেকে দেশ মাতৃকায় বলিষ্ঠ অবদার রেখেছেন। নারায়ণগঞ্জের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান “জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি ও তোলারাম কলেজ হইতে এইচ.এস.সি পাশ করেন।

অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতির সাথে জড়িত থেকে রাজনৈতিক চর্চা শুরু করেন। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন ১৯৬৯ এর গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখেন। মরহুম আলহাজ্ব আফজাল হোসেন ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান আমলে প্রাদেশিক পরিষদের সদস্য এবং ১৯৭৩ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর সাবেক ভাইস চেয়ারম্যান, নারায়ণগঞ্জ ডায়াবেটিকস হাসপাতালের প্রতিষ্ঠাতা মহাসচিব, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্টিজ এর সাবেক প্রসিডেন্ট, বাংলাদেশ ব্যবসায়ী সমাজের শীর্ষ প্রতিষ্ঠান ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস ইন্ডাষ্টিড এর পরিচালক মরহুম আলহাজ্ব আফজাল হোসেন নামের প্রথিতযশা মানুষটির মহা প্রায়ণ হয় ২০০৭ সালের ২৯ শে মার্চ। মরহুম আলহাজ্ব আফজাল হোসেন আজ আমাদের মাঝে নেই, তবুও তিনি বেচেঁ থাকবেন তার সৃষ্টি কর্মের মাধ্যমে।

বীরমুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আলহাজ্ব খাজা মহিউদ্দিন

“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ট সহচর ও মুক্তিযোদ্ধা সংগঠক"